
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোটর সাইকেল ও সিএনজিকে জরিমানাকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (১৮ জুলাই ) বিকেলে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের সেনা সদস্য ও থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মোটর সাইকেল ও ২টি সিএনজিকে অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক