
এম. এ. রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে রাজনৈতিক মামলায় গোহাইল ইউনিয়ন যুবলীগ নেতা আইয়ুব আলী (৪৫), ও কৃষক লীগের নেতা মিজানুর রহমান মিলন (৪৩),কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ই জুলাই) রাত্রি অনুমান ৯ টার দিকে শাজাহানপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামাদারপুকুর ও খাদাস বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আইয়ুব আলী উপজেলার গোহাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পান্ডারপাড়া গ্রামের মৃত বাহার প্রামানিক ছেলে। মিজানুর রহমান মিলন হলেন গোহাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি ও পোয়ালগাছা গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২