
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বিশ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও পুলিশ সদস্য সহ ১০ জন আহত হয়েছে । এ দুর্ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত ১টায় ।
পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জের বিশমাইল নামক স্থানে মহাসড়কের উপর রংপুর গামী মাল বোঝাই একটা ট্রাক (ঢাকা মেট্রো ট-২০–৮৪৫২ ) অবস্থান করছিল । বিষয়টি অবহিত হয়ে বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে সরিয়ে নিতে ড্রাইভার কে খোঁজ করছিলেন। এ সময় পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব -১২-৪৫১৬) ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দেয় । এতে ট্রাকের সামনে থাকা পুলিশের পিকআপটি ক্ষতিগ্রস্থ হয় ডিউটিরত কনস্টেবল মিজান ও সার্জেন্ট পলাশ চন্দ্র পাল আহত হয় । অপর দিকে ক্ষতি গ্রস্থ বাসের যাত্রী টাঙ্গাইল জেলার গৌরাঙ্গবাজার ধনবাড়ী এলাকার আব্দুস সামাদ এর পুত্র আলমগীর হোসেন (৪০) ও জামালপুর জেলা সদরের হাজীপুর মোক›ন্দবাড়ী এলাকার আমিন উদ্দিনের পুত্র আশরাফুল (৪২) ঘটনাস্থলেই নিহত হয় । আহত যাত্রীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত আহত কনস্টেবল মিজান কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকাস্থ জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাতেই হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে মামলা হয়েছে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল