
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করার একই পরিবারের দুই নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকত হারার কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ই জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৈকত হাসান শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার সোহেল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার। তিনি জানান, অভিযুক্ত সৈকত নিজেকে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলো। তবপ পুলিশের চৌকস টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সৈকতকে নিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।
এর আগে গত ১৬ই জুলাই রাত সোয়া ৮টর দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে। নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন( ২১)।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান