
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার পিস ভারতীয় ব্রেড উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-১। বুধবার সকালে সদর উপজেলার বিনন্দের পাড়া এলাকা থেকে এসব ভারতীয় ব্লেড উদ্ধার ও মাইক্রোবাসসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত মাইক্রোবাস চালক মো. সাদ্দাম হোসেন(৩২) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং আটককৃত মো. আবুল খায়ের (২২) একই উপজেলার গামারিয়া গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে।
জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় Gillette ব্লেড অবৈধভাবে সংগ্রহ করে জামালপুরের দেওয়ানগঞ্জ থানা এলাকা হতে একটি মাইক্রোবাসে করে বিক্রয়ের জন্য ঢাকার দিকে রওনা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সদর উপজেলার বিনন্দের পাড়ায় চেকপোস্ট পরিচালনা করে র্যাব-১৪, সিপিসি-১। এসময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহ হলে সেটিকে থামানো হয় এবং চালকসহ সাথে থাকা লোককে জিজ্ঞসাবাদ করলে তারা মাইক্রোবাসে থাকা ভারতীয় Gillette ব্লেড রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে মাইক্রোবাস তল্লাশি করে ৪ লক্ষ ৭৪ হাজার পিস ভারতীয় Gillette ব্লেড উদ্ধার এবং উদ্ধারকৃত ব্লেডসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ভারতীয় ব্লেডের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা এবং মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় পন্য চোরাকারবারি সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর সদর থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ