হোম » সারাদেশ » নাটোরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে গ্রেফতার

মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল নাটোর জেলার লালপুর উপজেলার গোলাপপুর ইউনিয়নের শালেশ্বর মধ্যপাড়ায় রাত আনুমানিক ১০টার দিকে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
১৪ জুলাই অভিযানে মোঃ জামশেদ আলী (৭৫) এবং তার কন্যা মোছাঃ মরিয়ম (৩৫)-এর বসতবাড়ির আঙিনা থেকে একটি গাঁজা গাছ এবং আনুমানিক ২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য রাখার দায়ে ঘটনাস্থল থেকেই বাবা-মেয়েকে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা গাছ ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর এই অভিযান জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চলবে বলে জানানো হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!