
সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, সকাল ১১ টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সয়দাবাদ রেলওয়ে ষ্টেশনের দক্ষিনপাশে মহাসড়ক সংলগ্ন খোলা ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে।
তাকে কেউ হত্যা করে মরদেহ ফেলে রেখেছে, নাকি মহাসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঈশ্বরপুর গ্রামে সকালে নিজ ঘর থেকে শান্তর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা