হোম » সারাদেশ » বগুড়া শেরপুরের শালফা গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

বগুড়া শেরপুরের শালফা গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের শালফা যুব সমাজের উদ্যোগে শালফা পূর্বপাড়ায় ১৩ইজুলাই বিকেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।  খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। প্রধান বক্তা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইনছান আলী, লাঠিখেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রুপম, বিশেষ অতিথি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, বিএনপি নেতা কসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন (সবুর), আমিনুল ইসলাম অদুদ, আব্দুস সামাদ, সানোয়ার হোসেন, মোহাম্মাদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদ আলী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু রায়হান রঞ্জু প্রমূখ।
বক্তারা বলেন, আধুনিক যুগে আধুনিক সব খেলার ভীড়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই লাঠিখেলা। গ্রামের যুবকদের ধন্যবাদ জানাই এ ধরণের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার জন্য। মন ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই, তাই শিশু কিশোরদের প্রচলিত খেলা ফুটবল ক্রিকেটের পাশাপাশি ঐতিহ্যবাহী সকল খেলার প্রতি মনোনিবেশ হতে হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!