
এম আর ওয়াসিম, ভৈরব প্রতিনিধিঃ তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরনের প্রতিবাদে ভৈরবে বিএনপির প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভৈরব উপজেলা যুবদল,ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ সোমবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে ঘন্টাব্যাপী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভৈরব উপজেলা যুব দলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন,পৌর যুবদলের সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা ছাত্র দলের আহবায়ক রেজোয়ান উল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়াজ মোর্শেদ আঙ্গুর, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কুচক্রী মহল কটুক্তি ও মিথ্যাচার করে তার ও৷ বিএনপির সুনাম ক্ষুণ্ণ করে ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করছে। তাছাড়া বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার ষড়যন্ত্র করছে । তাদের এ চক্রান্ত সফল হতে দেয়া যাবেনা। তাই বিএনপির দলীয় নেতা- কর্মীদের সজাগ থাকার আহবান জানান । প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল