
এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজির পাড়ায় বার্গাচাষির ধানক্ষেতে নেক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নুরুচ্ছফা ফয়েজির ক্রয়কৃত জমিতে বার্গাচাষি মমতাজ কর্তৃক চাষাবাদ করা ৩০ শতক ধানক্ষেতে গভীর রাতে হামলা চালানো হয়।
রবিবার (১৩ জুলাই) রাত গভীরে কে বা কারা এই অপকর্ম সংঘটিত করে। দুর্বৃত্তরা শুধু ধানগাছ উপড়ে ফেলা বা নষ্ট করেই ক্ষান্ত হয়নি, জমির সীমানাও ভেঙে ফেলে। এতে করে ধানক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আনুমানিক লক্ষাধিক টাকা বিনষ্ট হয়।
ভুক্তভোগী মমতাজ বলেন, “আমার জীবিকার একমাত্র অবলম্বন এই ধানক্ষেত। যারা এমন কাজ করেছে তারা যেন দ্রুত আইনের আওতায় আসে।” তিনি প্রশাসনের প্রতি অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ হাতে আসলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ