
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় সারিয়াকান্দি কুতুবপুর তালতলা এলাকায় বাড়ির গেইটের সামনে থেকে সজীব মিয়া (২৪) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৩ই জুলাই) সকালে উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত ব্যক্তি হলেন, ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এইচএসসি পাশ করার পর সজীব মিয়া নেশার জগতে প্রবেশ করে ৷ গত শনিবার রাতেও নেশা করার জন্য পাগলামি করে সজিব। রবিবার (১৩ই জুলাই) সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেইটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে৷
এদিকে, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ তারই বাড়ির গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য