হোম » সারাদেশ » মোল্লাহাট উপজেলা এনসিপি নেতৃবৃন্দের বাগেরহাট সমাবেশে যোগদান

মোল্লাহাট উপজেলা এনসিপি নেতৃবৃন্দের বাগেরহাট সমাবেশে যোগদান

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতুসহ ৪০ জন নেতা এই সফরে অংশ নিচ্ছেন।
এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন। পদযাত্রা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাগেরহাট এর এনসিপির নেতা কর্মীরা । সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এই পদযাত্রা সম্পন্ন করা হবে।
১২ জুলাই, ২০২৫ ইং ( শনিবার), বিকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত হন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!