
মো আবদুল মুনাফ পিন্টু, দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলা ‘বৃত্তি ফাউন্ডেশ’ এর উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (১২ জুলাই) সকালে আতাতুর্ক মিজান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক ও দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও বৃত্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম.আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ও আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ ও ফাউন্ডেশনের সদস্য মোশাররফ হোসেন নিশাদ প্রমুখ। এছাড়াও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, ফাউন্ডেশনের সদস্য মাষ্টার নেয়ামত উল্যাহ, পলাশ চন্দ্র দাস, মাসুদুর রহমানসহ গণমাধ্যমকর্মী, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা ও বৃত্তি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক আমেরিকা প্রবাসী রুবেল আলী, ব্যবস্থাপনা পরিচালক ও উদ্দোক্তা ওমান প্রবাসী দেলোয়ার হোসেন এবং প্রধান পৃষ্ঠপোষক বেলায়েত হোসেন, রকিব উল্লাহ চুন্নু, মিহির মাহবুব,
অর্থ পরিচালক ইতালি প্রবাসী এনামুল হক রিমনসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসময় ২৫৬ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ২০২৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদ্রাসার) তৃতীয় শ্রেণি থেকে ৮ম শ্রেণির ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণসহ অন্যান্য চলমান সামাজিক কার্যক্রম দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে। এছাড়াও সামনে আরও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করা হবে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা