হোম » সারাদেশ » বগুড়ায় নাইট কুইন এর সৌন্দর্য উপভোগ করলো শত শত মানুষ

বগুড়ায় নাইট কুইন এর সৌন্দর্য উপভোগ করলো শত শত মানুষ

রায়হানুল ইসলাম, বগুড়া সদর প্রতিনিধি
বগুড়ায় নাইট কুইন এর সৌন্দর্য উপভোগ করলো শত শত মানুষ। দীর্ঘ দিনের পরিশ্রম আর যত্নে নিজ বাড়ির আঙিনায় রোপণ করা নাইট কুইন এর সৌন্দর্য উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষায় রত ষাটোর্ধ্ব এক প্রকৃতি প্রেমী শামছুন নাহার। ১২ জুলাই শনিবার দিনের শুরুতেই দুটি ফুল পূর্ণ রুপে পুস্ফুটিত হয়। রাতে সেই সৌন্দর্য উপভোগ করলো পাড়া প্রতিবেশীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বগুড়া সদরের ফুলবাড়ি দক্ষিণ সরকার পাড়ার এই দম্পতির বাড়ির আঙিনায় শত শত নারী পুরুষ একত্রিত হয়। ছবি তুলে অনেকে আবার নাইট কুইন এর সৌন্দর্য ছড়িয়ে দিলেন নিজ নিজ মহিমায়।
শামছুর নাহার বলেন, রাতে একদিকে অঝোর ধারায় ঝরছিলো আষাঢ়ের বৃষ্টি আর অন্য দিকে চলছিলো আমার কাঙ্ক্ষিত রাতের রানীর ফোটার লগ্ন। কি আর করা টবসহ উনাকে সরে আনা হলো বারান্দায়। লগ্ন শেষে উনার পূর্ণাঙ্গ উপস্হিতি। যা উপভোগ করলো শত শত মানুষ। এটুকুই আমার স্বার্থকতা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!