
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলাস্থ হাজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিলের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক পরামর্শমূলক সভা শেষে শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিলের উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
হাজীপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মীর ইসহাক হাসান ইখলাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষাই পারে মানুষের জীবন বদলে দিতে। সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তাই তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য যে দরিদ্র তহবিল গঠন করা হলো, এটি সত্যি মহৎ উদ্যোগ, যা সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালিয়ে যেতে সহায্য করবে। অনুষ্ঠানের শুরুতে মাদক ও ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং সবশেষে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা