
মোঃ লিখন ইসলাম (নীলফামারী)
নীলফামারীর ডিমলায় রাজত্ব কায়েম করি রাসেল বাহিনীর প্রধান রাসেল সরকারকে গতকাল বৃহস্পতিবার (১০)জুলাই গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। জানা যায় ১৭ বছর ধরে ডিমলা উপজেলার বিভিন্ন জায়গায় জমি দখল চাঁদাবাজি এবং চোরা চালান তার নেতৃত্বে হয়ে আসতেছিলো।
তার গ্রেফতারের গোটা ডিমলা উপজেলা সহ বিশেষ করে ছোটখাতা, গয়াবাড়ী, শুটিবাড়ি, টেপাখরিবাড়ি সহ বিভিন্ন এলাকার মানুষের ভিতরে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগীরা বলেছেন, এই গ্রেফতারের মাধ্যমে দীর্ঘদিনের আতঙ্ক ও হয়রানির অবসান হয়েছ।
পুলিশ জানায় দীর্ঘদিন যাবত তার নামে চাঁদাবাজি, ভূমিদখল, টেন্ডারবাজি, চোরাকারবারী সহ বিভিন্ন ধরনের অভিযোগ থাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিকাল ৫ টার দিকে তার গয়াবাড়ীর নিজ বাসা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাকি দিয়ে আত্নগোপনে থাকলেও তার শেষ রক্ষা হয় নি।
জানা যায় রাসেল সরকার নীলফামারীর ডিমলায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তৈরী করে ২০০৮ সাল থেকে ২০২৪ এর এ আগষ্টের পর্যন্ত এলাকায় সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী কেহই তার চাঁদাবাজির হাত থেকে নিরাপদ ছিলো না।
একাধিকবার তার ও তার চক্রের নামে অভিযোগ উঠলেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে ছিলো।
ডিমলা থানা পুলিশ জানিয়েছেন ২০২৪ সালে ডিমলা কুটিরডাঙ্গায় জমি দখল ও ছাত্রলীগ দিয়ে চাঁদাবাজি দায়ে তার নামে মামলা(মামলা নম্বর ২৬/২৪ জিআর পিটিশন) দায়ের করেছিলেন ।
সে ছিল ডিমলার আগুন খাওয়া বাহিনীর প্রধান ফেরদৌস পারভেজ এর ডান হাত। ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিলো। এছাড়াও রাসেল সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের গয়াবাড়ী ইউনিয়নের সভাপতি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ