
রবিউল হাসান লায়ন: জামালপুরের নান্দনিক সৌন্দর্যের বিজয় চত্ত্বরের মূল স্তম্ব ভেঙে ফেলা হচ্ছে। সেখানে স্থাপন করা হবে জুলাই শহীদদের স্বরণে জুলাই শহীদ স্মৃতি স্তম্ব। আজ সকাল থেকে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটার স্থাপনাটি ভাঙা শুরু হয়।
জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশের মত জামালপুরেও স্থাপন করা হবে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। সে কারণে জামালপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় চত্ত্বরে স্থাপনাটি ভাঙা হচ্ছে৷
৪ কোটি ৯৬ লাখ টাকা খরচ করে ২০২৩ সালে এই স্থাপনাটি তৈরি করেছিলো আওয়ামী লীগ সরকার৷ সে সময় স্থাপনাটির নাম দেওয়া হয়েছিলো মির্জা আজম চত্ত্বর। এর আগে গত ৩ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান