
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীর তীরে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার(০৮ই জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ২নং কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের বাজারের পশ্চিম পাশে ইছামতি নদীর তীর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ বেলাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আড়কাটিয়া বাজারের পশ্চিমপাশে ইছামতি নদীর তীরে ঘাস কাটছিলেন নবীর উদ্দেনের স্ত্রী মঞ্জিলা খাতুন। এসময় তিনি নদীর তীরে একটি বাজারের ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে স্থানীয়দের জড়ো করেন। তবে ধারনা করা হচ্ছে, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে।
এবিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজ আলম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ