
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫৬ পরিবারের মাঝে বিনামুলে এক বান্ডিল করে ঢেউ টিন এবং তিন হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের এইসব টিন ও চেক বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, সহ সভাপতি আবুল হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, নসরতে খোদা রানা, ভোমরাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ, বিএনপি নেতা, জিল্লুর চৌধুরী, আব্দুল খালেক সহ গনমাধ্যমর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি