
মো. মোশারফ হোসেন, গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ২০২৪ জুলাই বিপ্লবে আহত ও শহীদদের স্মরণে অসহায়, দরিদ্র ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রোববার (৬ জুলাই) দুপুরে গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় এ খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি টাঙ্গাইল ২ (গোপালপুর- ভুঞাপুর) এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে গোপালপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। খাবার বিতরণ অনুষ্ঠানে গোপালপুরে পৌর শহর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য এতিম অসহায় ও দরিদ্র মানুষ খাবার গ্রহণ করেন

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ