
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের পুরান বগুড়া রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোস্তাকিম (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ই জুলাই) বিকেল আনুমান সাড়ে ৩টা টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোস্তাকিম রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু