
মোহাম্মদ আসাদুজ্জামান,স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: গতকাল ০৫ জুলাই ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটায় মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের ২০টি অফিস ঘর। এছাড়াও আশেপাশের আরো প্রায় ১০টি মুদি দোকান ও টি স্টল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজংয়ের ৪টি ফায়ার সার্ভিস ইউনিট একযোগে অগ্নি নির্বাপনে যুক্ত হয়।রাত আনুমানিক তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর চারটার মধ্যেই আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী শেখ মামুনের ভাষ্যমতে ২০টি ঘরে প্রায় শতাধিক দলিল লেখকের অফিস রয়েছে। তাদের আসবাবপত্র ,দলিল দস্তাবেজ ও প্রয়োজনীয় বহু ফাইলপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লাখ টাকা হতে পারে বলে তিনি মনে করেন।
শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করে বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, আগুনের উৎস নিয়ে তদন্ত এবং ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল