
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত আরও ১৫ জন কমবেশি আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৩ জুলাই ২০২৫ ইং, বৃহস্পতিবার গভীর রাতে, চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় ঢাকা-কক্সবাজার মহাসড়কে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নেন এবং আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও তারা বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। প্রসঙ্গত, চকরিয়া মহাসড়কে অতিরিক্ত গতিসহ বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল