
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মায়ের অভিযোগে ছেলে মিলন মিয়া (৩২) নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের আমলাপাড়া এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন উপস্থিত হয়ে থানা পুলিশের সহায়তায় মিলন মিয়াকে আটক করে। অভিযুক্ত মিলন মিয়া আমলাপাড়া এলাকার রাজ্জাক মিয়ার ছেলে। মা মুজেদা বেগম ছেলে মিলন মিয়ার নামে অভিযোগ করলে তাকে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন তাকে আটক করে ছয় মাসের কারাদন্ড দিয়ে থানার মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠান।
জানাগেছে, ছেলে মিলন মিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসহায় মা মুজেদা বেগম এক সপ্তাহ আগে ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সকালে পৌর শহরের আমলাপাড়া এলাকায় অভিযুক্তের বাড়িতে অভিযান পরিচালনা চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে অভিযোগকারী মা মুজেদা বেগম বলেন, আমার ছেলে আমার ঘুম হারাম করে দিয়েছে। সে নিয়মিত মাদক সেবন করে। মাদকের টাকার জন্য আমাকে মারতে আসে। তিনি আরও বলেন, মাদকের টাকা না পেলে সে স্থানীয়দের বাসা বাড়িতে চুরি করে। প্রতিনিয়ত এমন অভিযোগ পেতে পেতে আমি অতিষ্ঠ হয়ে স্যারের শরণাপন্ন হয়েছি। আমি তার বিচার চাই। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, অসহায় মায়ের অভিযোগের ভিত্তিতে তার ছেলে মিলন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া