
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বিবিরখীল সুইচ গেইট সংলগ্ন খাল খননের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টায় খাল খননের এই কাজের উদ্বোধন করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির প্রকৌশলী মোজাম্মেল হক, স্থানীয় মেম্বার (ইউপি সদস্য) আব্দু শুক্কুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিরাজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, “খাল খননের মাধ্যমে এই অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়বে । এটি কৃষি ও পরিবেশ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ উদ্যোগ।” স্থানীয় বাসিন্দারা খাল খননের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সময়মতো কাজ সম্পন্নের আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২