
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি শাহিনুর রহমান টগর (৫০) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (০২ই জুলাই) দিবাগত রাতে উপজেলার মাঠপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর আলম টগর ওই গ্রামের মৃতঃ আফসার আলী মাস্টারের ছেলে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আদালত চেক জালিয়াতির একটি মামলায় শাহিনুর আলম টগরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি একই মামলায় ৩০ লক্ষ টাকা অর্থদণ্ড করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহিনুর আলম টগর মাঠপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (০৩ই জুলাই) সকালে বগুড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল