
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া শেরপুরে পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তি কমসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ই জুলাই ) দুপুরে শেরপুর শহরের হাজিপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসুচীর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, মাফতুন আহম্মেদ খান রুবেল, কেএম মাহবুবার রহমান হারেজ প্রমুখ।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা