
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ গ্রামের খেত খামারে ক্রিকেট দিয়ে হাতে খড়ি। পড়াশোনা খিলপাড়া উচ্চ বিদ্যালয়ে মাধ্যমে শেষ করা ইয়াছিন, বিদ্যালয়ের হয়ে জেলা উপজেলা ভিত্তিক টুর্নামেন্টসহ বেশ কয়েকটি আলোচীত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন। নোয়াখালীর গন্ডি পেরিয়ে ঢাকার বিকেএসপিতে পেয়েছেন খেলার সূযোগ। খেলেছেন ঢাকার ডিভিশনের বেশ কয়েকটি টুর্নামেন্ট। ক্রিকেট পাগল ইয়াছিন ক্রিকেট যেন তার প্রান, এবার আর খেলোয়াড় হিসেবে নয়, শুরু করেন কোচ হিসেবে।
ইয়াছিন ২০১৪ সাল থেকে ক্রিকেট কোচিং যাত্রা শুরু করে, এখনো কোচিং সম্পৃক্ত আছেন বিভিন্ন একাডেমিতে, ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ক্রিকেট কোচিং লেবেল- এ সম্পন্ন করেন।
বর্তমানে ইয়াছিন এর হাতে গড়া আসওয়াদ স্পোর্টস ক্রিকেট একাডেমি যা ঢাকার উত্তরায় অবস্থিত ২০১৬ সাল থেকে কোচিং যুক্ত রয়েছে। প্রথম ২০১৪ সালে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে ক্রিকেট কোচিং এর শুভ সূচনা হয়।
ইয়াছিন পরবর্তীতে জাগরণী ক্রিকেট একাডেমি (সহকারী কোচ), শেখ রাসেল ক্রিকেট একাডেমি (হেড কোচ) মিরপুর সিটি ক্লাব ক্রিকেট একাডেমি (সরকারি কোচ) ও উত্তরা বেঙ্গল টাইগার ক্রিকেট একাডেমি (হেড কোচ) হিসেবে কাজ করেছেন।
নিজ হাতে গড়া ক্রিকেট একাডেমিতে সম্পূর্ণরূপে কাজ করার লক্ষ্যে , সকল একাডেমি থেকে নিজেকে অব্যাহতি দিয়ে, নিজ হাতে গড়া আসওয়াদ স্পোর্টস ক্রিকেট একাডেমী থেকে মানসম্মত খেলোয়ার বের করার লক্ষ্যে “আসওয়াদ স্পোর্টস ক্রিকেট একাডেমি” গড়ে তোলেন, তারই প্রচেষ্টায় তার একাডেমি থেকে প্রতি বছর মানসম্মত খেলোয়ার বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে তার একাডেমি থেকে ন্যাশনাল পর্যায়ে খেলোয়াড়।
আসওয়াদ স্পোর্টস ক্রিকেট একাডেমি থেকে ২০২২-২৩ সালে শেখ আতিকুর রহমান আকাশ বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলে খেলার সুযোগ পায়, ২০২৩/২৪ সালে পুনরায় আবারো সে অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের সুযোগ পায়, ২০২৪/২৫ সালে পুনরায় আবারও সে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের খেলার সুযোগ পায়, এবং শ্রীলংকা সফরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন।
২০২৫/২৬ সালে ঢাকা মেট্রো অনূর্ধ্ব ১৬ তারই নেতৃত্বে সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হন। একাডেমী থেকে ৬ থেকে ৭ জন খেলোয়াড় ঢাকা মেট্রোতে বিভিন্ন বয়সের খেলার যোগ্যতা অর্জন করে, যাদের বয়স ১৮ এর বেশি তাদের মধ্য থেকে ৪/৫ জন ঢাকা তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, এবং প্রথম বিভাগ খেলার যোগ্যতা অর্জন করে। এবং এই বছর ইয়াসিন আরাফাত ঢাকা মেট্রো অনূর্ধ্ব ১৬ দলের সাথে, ফেইচ ওয়ান, স্কিল ক্যাম্প, ঢাকায় সকল ক্যাম্প ঢাকা মেট্রো হয়ে কাজ করার সৌভাগ্য অর্জন করে , এবং সেই দলটি এ বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নোয়াখালীর সন্তান হিসেবে নোয়াখালী জেলা দলের হয়ে অনূর্ধ্ব ১৮ খেলোয়াড় হিসেবে ইয়াছিন এর সুযোগ হয়েছিল। বর্তমানে কোচিং পেশায় নিজেকে নিয়োজিত করায় উল্লিখিত পেশায় কাজ করছেন।
ইয়াছিন, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মোল্লা বাড়ীর মৃত আবদুল্লাহ ও মরিয়ম বেগম দম্পতি একমাত্র পুত্র সন্তান। ইয়াছিন আরোও জানান, সুযোগ হলে নিজ জেলা নোয়াখালী দলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। তিনি ক্রিকেট কোচিং এর সাথে সম্পৃক্ত থেকে, বাংলাদেশকে প্রতিভাবান খেলোয়াড় উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যাক্ত করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা