
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে একটি চোরাই গরু উদ্ধার ও গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত গরু চোরের হলেন, উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মধ্যপাড়া এলাকার আজাদুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২)।
জানা যায়, গত ২৪ই জুন দুপুর ১২টার দিকে উপজেলার নগর আমরুল উত্তরপাড়া গ্রামস্থ রফিকুল ইসলামের পরিত্যক্ত ভূট্টার ক্ষেতে একই এলাকার গরুর মালিক আব্দুস সাত্তার ৩টি গরু বেধে রাখে ঘাস খাওয়ানোর জন্য। গরুর মালিক একই তারিখ দুপুর অনুমানিক ০১টার দিকে গরু ০৩ টি আনার জন্য গিয়ে দেখতে পায় যে, ০৩ টি গরুর মধ্যে একটি কালো রংয়ের গাভী গরু চুরি হয়ে গেছে।
পরবর্তীতে বাদী অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে অত্র থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার (০১ই জুলাই) রাত্রী অনুমান ০৩ টার দিকে শৈলধুকরী গ্রাম হইতে গরু চোর সোহেলকে গ্রেপ্তার করেন এবং আসামীর হেফাজত হতে চোরাই গরুটি উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে দায়েরকৃত চুরি মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ