
এম হিরন প্রধান: গাজীপুর কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নে দক্ষিণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের হীনচক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার বিশিষ্ট ব্যাক্তি সহ গ্রামের ক’য়েক শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ-সময় বক্তাগন বলেন, প্রায় শত বছরের পুরানো স্কুলটির হঠাৎ করে কেনো নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি গ্রামের চেয়ে ব্যাক্তি বড় হতে পারেনা। বক্তাগন আরো বলেন, টাকা থাকলে গ্রামের অন্যকোথাও ব্যক্তির নামে স্কুল, কলেজ গড়ে তোলেন এতে গ্রামবাসী উপকৃত হবে।
এলাকাবাসী বলেন, বেশ কবছর পূর্বে দক্ষিণগাঁও কুড়ের পাড় ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার নাম পরির্বতন করা হয়েছিল। এই হীন চক্রান্ত থেকে যদি কুচক্রমহলটি সরে না আসে তবে গ্রামের সাধারণ মানুষ নিয়ে প্রতিরোধ সহ দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
নজরুল ইসলাম ভূইয়া রাজু মাষ্টার ফাউন্ডেশন সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূইয়া ও জমি দাতা সহ এলাকার বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ