হোম » সারাদেশ » মহেশখালীতে পরিবেশ দিবসে কোডেকের চারা বিতরণ

মহেশখালীতে পরিবেশ দিবসে কোডেকের চারা বিতরণ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :  “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে পরিবেশবান্ধব চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক (CODEC)।

রবিবার (২৯ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি সুব্রত দত্ত। এছাড়াও কোডেকের ফিল্ড অফিসার কহিনুর আকতার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতার প্রয়োজনীয়তার পাশাপাশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে বনজ ও ফলজ চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!