
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া শহর ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশজুড়ে সড়ক বিভাগের জমিতে অবৈধ বিলবোর্ড স্থাপনের মহোৎসব চলছে। ব্যস্ততম এই মহাসড়কের উভয় পাশে রঙিন বিজ্ঞাপন ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে সৌন্দর্য্যবর্ধনের জায়গাগুলো। এর ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি চেহারা হারাচ্ছে দৃষ্টিনন্দন মহাসড়কটি।
চকরিয়া মাতামুহুরি ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশেও বসানো হয়েছে বিলবোর্ড। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র সড়ক বিভাগের নিরবতার সুযোগে রাতের অন্ধকারে এসব নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। যদিও থানা পুলিশ ও সেনাবাহিনী একাধিকবার বাঁধা দিলেও তা উপেক্ষা করে চলেছে নির্মাণ কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজের অংশ ভেঙে নির্মাণে জড়িত রয়েছেন লামার চিরিংগার বাসিন্দা মুজিব । তবে তিনি দাবি করেন, এটি ঢাকার একটি কোম্পানির কাজ । সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, রাতের বেলায় অফিস বন্ধ থাকায় কাউকে না জানিয়ে এসব কাজ করছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নির্বাহী প্রকৌশলী রুপন উদ্দিন খালেদ বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। খবর নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল