হোম » সারাদেশ » চকরিয়ায় সড়ক বিভাগের জায়গায় বিলবোর্ডের উৎসব বড় অংকের রাজস্ব বঞ্চিত সরকার

চকরিয়ায় সড়ক বিভাগের জায়গায় বিলবোর্ডের উৎসব বড় অংকের রাজস্ব বঞ্চিত সরকার

ছবিতে দেখা যাচ্ছে: চকরিয়ার প্রধান সড়কের পাশে স্থাপিত অবৈধ বিলবোর্ড ও মাতামুহুরি ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশে বসানো বিলবোর্ডের চিত্র

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া শহর ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশজুড়ে সড়ক বিভাগের জমিতে অবৈধ বিলবোর্ড স্থাপনের মহোৎসব চলছে। ব্যস্ততম এই মহাসড়কের উভয় পাশে রঙিন বিজ্ঞাপন ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে সৌন্দর্য্যবর্ধনের জায়গাগুলো। এর ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি চেহারা হারাচ্ছে দৃষ্টিনন্দন মহাসড়কটি।

চকরিয়া মাতামুহুরি ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশেও বসানো হয়েছে বিলবোর্ড। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র সড়ক বিভাগের নিরবতার সুযোগে রাতের অন্ধকারে এসব নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। যদিও থানা পুলিশ ও সেনাবাহিনী একাধিকবার বাঁধা দিলেও তা উপেক্ষা করে চলেছে নির্মাণ কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজের অংশ ভেঙে নির্মাণে জড়িত রয়েছেন লামার চিরিংগার বাসিন্দা মুজিব । তবে তিনি দাবি করেন, এটি ঢাকার একটি কোম্পানির কাজ । সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, রাতের বেলায় অফিস বন্ধ থাকায় কাউকে না জানিয়ে এসব কাজ করছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 নির্বাহী প্রকৌশলী রুপন উদ্দিন খালেদ বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। খবর নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!