
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার শেষে দুইদিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উদ্ভাবনীর প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বাস্তবায়নে সেমিনার শেষে প্রদর্শনীর ছয়টি স্টল পরিদর্শন করেন বিসিএসআইআর এর সাইন্টিফিক কর্মকর্তা নাসিম আহমেদ, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম,মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন সরকার সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় সেমিনারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শন করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান