হোম » সারাদেশ » কলারনে জাকিরের লাশ ভাসছে মোরেলগঞ্জের খালে

কলারনে জাকিরের লাশ ভাসছে মোরেলগঞ্জের খালে

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে জাকির খান (৪৮) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) সকাল আনুমানিক ৯.৪৫ মিনিটে  মোরেলগঞ্জ  সুকুমারের ঘাটে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত জাকিরের স্ত্রী জানান,  জাকির খান গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন।

নিহত জাকির খান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কলারন গ্রামের নূর মোহাম্মদ খানের ছেলে। তিনি স্ত্রী নাসিমা বেগম ও তিন মেয়ে সন্তানসহ মোরেলগঞ্জ পৌর শহরের কেজি স্কুল সংলগ্ন মোল্লাবাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

ওসি মো. মতলুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী নাসিমা বেগম মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!