হোম » সারাদেশ » ঋণ বাতিল ও জলবায়ু অর্থায়নের দাবিতে চকরিয়ায় সাইকেল র‍্যালি ও মানববন্ধন

ঋণ বাতিল ও জলবায়ু অর্থায়নের দাবিতে চকরিয়ায় সাইকেল র‍্যালি ও মানববন্ধন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি: ঋণ বাতিল ও জলবায়ু অর্থায়নের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় ধরিত্রি রক্ষায় আমরা(ধরা)র মানববন্ধন ও সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী , অথচ তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জলবায়ু সংকট মোকাবেলায় ঋণ নয়, জরুরি প্রয়োজন অনুদানভিত্তিক অর্থায়ন।” প্রতীকী এই সাইকেল যাত্রায় জলবায়ু সচেতনতা ও ন্যায্য অর্থনৈতিক দাবিকে সামনে রেখে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, প্রধান আলোচক ছিলেন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক। বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর। ধরার চকরিয়া উপজেলা সভাপতি সাংবাদিক একেএম বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ বাবুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা নিশান, অ্যাডভোকেট নজরুল,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলমসহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে একই দাবিতে একযোগে কর্মসূচি পালিত হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!