
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলার লিচুতলা বাইপাস থেকে নিশ্চিন্তপুরগামী রাস্তার মাঝামাঝি টিএমএসএস সিরামিক ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর দুর্ঘটনা ঘটে। শনিবার (২৮শে জুন) বেলা অনুমান ১১টার দিকে শাজাহানপুর লিচুতলা বাইপাস থেকে নিশ্চিন্তপুরগামী রাস্তার মাঝামাঝি টিএমএসএস সিরামিক ফ্যাক্টরির একটি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-২৪-৬৭৫৮ পাকা রাস্তায় উঠার সময় লিচুতলা থেকে আসা একটি ব্যাটারীচালিত অটোভান সংঘর্ষ হয়। যাহার ফলে ভ্যান চালক বাদশা মন্ডল (৫৫), পিতা মৃত আলীমুদ্দিন, সাং খোট্টপাড়া।
ভ্যান থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়িয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ও ভ্যানগাড়ী দুমরে মুচরে যায়। ট্রাকচালক ও হেলপার পালাইয়া গেলেও উপস্থিত জনতা ট্রাক আটক করিয়া রাখে। আটনকৃত যানের বিবরণ একটি ট্রাক যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২৪-৬৭৫৮ মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান