
মোঃ কবির হোসেন. সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ১০ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র কালভার্ট সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগীরা। গতকাল বুধবার দুপুরে নয়াপুর বাজারের পাশে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া, সমাজসেবক মোঃ আবু বক্কর সিদ্দিক, নয়াপুর উত্তর পাড়া মসজিদের সাধারণ সম্পাদক মো. ঈসমাইল ও কোষাধ্যক্ষ মো. আরিফ হোসেনসহ ১০ গ্রামের কয়েকশ বাসিন্দা।
মানববন্ধনে অংশগ্রহণ করে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, এ র্ কালভার্ট ও খালটি জনগুরুত্বপূর্ণ। যেই কালবার্টের নিচ দিয়ে আমাদের পূর্ব পুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন। বর্তমানে সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিক, কাঠালিয়াপাড়াসহ দশ গ্রামের পানি নিষ্কাশিত হয়। তিনি আরো বলেন, মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এ জনগুরুত্বপূর্ণ খালটি ভরাট করার পাঁয়তারা চলছে। যদি খালটি ভরাট করা হয় তাহলে সাদিপুর ও জামপুর ইউনিয়নের দশ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, বাড়িঘর, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। আমরা গ্রামবাসী কালভার্ট ও খাল রক্ষার জন্য নারায়ণগঞ্জ ডিসি, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি বহাল রেখে রাস্তা সংস্কারের দাবী করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ