
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্য সামনে রেখে মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বুধবার ২৫ জুন বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং একাধিক বেসরকারি সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপলক্ষে একটি র্যালি সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদে শেষ হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। এসময় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় মাছ, নদীর পানি, এমনকি মাতৃদুগ্ধে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ