হোম » সারাদেশ » এলজিইডিতে টেকসই ভবন নির্মাণের ওপর আলোচনা সভা

এলজিইডিতে টেকসই ভবন নির্মাণের ওপর আলোচনা সভা

আওয়াজ অনলাইনঃ  গতকাল বুধবার ২৫ জুন ২০২৫ এলজিইডি সদর দপ্তরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-৪-এর উদ্যোগে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের টেকসই মানসম্মত ভবন নির্মাণের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃআব্দুর রশীদ মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভবন নির্মাণে মানসম্মত স্টাটার এবং ভালো মানের আসবাবপত্র ব্যবহার করে কাজ করতে হবে। বিশেষ করে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে আরো সজাগ হতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (শিক্ষা) মোঃ ছোহরাব আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃমাহবুব আলম, মোঃ শরীফ হোসেন, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!