হোম » সারাদেশ » রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ 

রবিন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুযায়ী “সবুজে বাঁচুক দেশ  সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্লোগানকে সামনে রেখে সোমবার (২৩ জুন) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান চরা-চিথুলিয়ায় বৃক্ষরোপণ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ফল,ফুল এবং জাতীয়তাবাদী দলের জিয়া ট্রি খ্যাত নিমগাছ সহ আরও অনেক প্রকারের বৃক্ষ রোপণ করেন। আষাঢ়ের শ্রান্ত বিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের পুণ্যভূমি।
চিরসবুজ প্রাকৃতিক ক্যাম্পাস ও সবুজের  বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজেদের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল।  এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা হৃদয় সরকার, পিয়াস উদ্দিন, মাহফুজ সমুদ্র,মীর সাব্বির,স্বপন মিয়া,সাব্বির হাসনাত, গণেশ,জাহিদ হাসান,হৃদয় গাজী,আব্দুল মমিন, সজীব চাকমা সহ আরও অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!