
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৪০ শেরপুর ধুনট -৫ নির্বাচনী এলাকার সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ই জুন) সকাল আটটার দিকে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিল্পপতি শেরপুর ধুনট নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে মাওঃ মোঃ নাজমুল হক, এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, অফিস সেক্রেটারী অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুস ছাত্তার, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম সাখাওয়াত, আফছার আলী প্রমুখ। উক্ত নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের সভাপতি , সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীলগন সহ প্রায় তিন শতাধিক জনশক্তি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২