
দিনাজপুর প্রতিনিধি: ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন বুধবার দুপুর ০২.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপিস্থ দাইনুর দক্ষিণ পাড়া বোচাপুকুর গ্রামের অন্তর্গত জনৈক তোজাম্মেল হক মাষ্টার এর গভীর নলকুপ ঘরের ভিতর অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ আসামীকে গ্রেফতার করেন।
আসামিরা হলেন দাইনুর দক্ষিণ পাড়া (বোচা পুকুর) গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে মোজাহার আলী (৪২), জামালপুর সারকুড়ী, ৯নং আস্করপুর ইউনিয়নের -মোঃ মাজেদুর রহমানের ছেলে মোঃ শাজাহান আলী (৩৫), কোতয়ালী, থানা দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমান দেশে মাদক ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে দিনাজপুর র্যাব-১৩ সদস্য ও ইন্টেলিজেন্টরা মাদকের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে মাদকের কালো থাবা থেকে যুব সমাজ ও দেশকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে অভিযান পরিচালনা করে সচেতন মহলে প্রশংসায় ভাসছেন। সিপিসি ১ এর পরিচালক বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক