
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই এ প্রতিপাদ্যের আলোকে ৩ দিন ব্যাপী ফল মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে । বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস চত্তরে এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম ।
পরে এ উপলক্ষ্যে কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার প্রমুখ । সভায় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ