
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের জন্য উপহার হিসেবে একটি রিভলভিং চেয়ার প্রদান করা হয়েছে। প্রেসক্লাবের পক্ষে উপহার গ্রহণ করেন সম্পাদক অটল শরিয়ত উল্লাহ ও যুগ্ম সম্পাদক শাহানূর আহমেদ সোহাগ। গত ১৮ জুন বুধবার বিকেলে গোপালপুরের নন্দনপুরে অবস্থিত প্রেসক্লাবে উপহার প্রদান অনুষ্ঠিত হয়।
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গোপালপুর প্রতিনিধি এবং টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা হেমনগর ইউনিয়নের নারুচী গ্রামের স্থায়ী বাসিন্দা মো. মোশারফ হোসেন উপহারটি প্রদান করেন। এসময় বিএমজিটিএ’র টাঙ্গাইল জেলা সভাপতি কে এম শামিম, দৈনিক আজকালের আলোর টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা ওলামা দলের সদস্য আলহাজ্ব বোরহান উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মনছুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২