
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছেন । বৃহস্পতিবার ১৯ জুন দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকী (৩৭)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় পিস্তল, সাত রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, চারটি রামদা এবং একটি ব্রাস নাকল উদ্ধার করা হয়। পরে সন্ত্রাসী আবু বক্করকে অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। যার ফলে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান