
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে রাজ্জাক মোল্লা (৪৫) নামে এক বিএনপি কর্মীকে ১৬টি ককটেলসহ আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ জুন) ভোররাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল পীর গোপালপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানে রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬টি ককটেল এবং ককটেল তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু বলেন, রাজ্জাক মোল্লা বিএনপির একজন সক্রিয় কর্মী। তবে তার কাছ থেকে যে ককটেল উদ্ধার হয়েছে, তার দায় দল নেবে না। এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কর্মকাণ্ড।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক