
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ১৯ জুলাই ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আবুল বাশার শেখ। সোমবার (১৬ জুলাই) সকাল ১১ টায় আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
আবুল বাশার শেখ আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত নজির শেখের ছেলে। তিনি বাজারের মেসার্স বাশার সু স্টোরের সত্বাধিকারী। মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দাউদ হোসেন, ইকবাল হোসেন, আহসান হাবীব, ওয়াহিদুর রহমান, আলিয়ার রহমান ও শাহাবুদ্দিন মিনা প্রমুখ।
এবিষয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি পদপ্রার্থী আবুল বাশার শেখ বলেন, ‘আসন্ন ১৯ জুলাই আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি নির্বাচত হলে বাজারের সকল ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকব। শুধু তাই নয় ক্রেতা সাধারণের সুযোগ সুবিধা মত সকল ব্যবস্থাপনা বাস্তবায়নে আমি কাজ করব।’
ঘোষিত তফসিল অনুযায়ী, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ জুন বেলা ২টা পর্যন্ত। যাচাই-বাছাই হবে ২১ জুন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন বেলা ২টা পর্যন্ত এবং বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ২৬ জুন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে, আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩