
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সেরা নির্বাচন।” শনিবার (১৪ জুন) বিকেলে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাশেদ খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি ও সাধুহাটি ইউনিয়ন মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় শতাধিক মোটরসাইকেল আরোহী। গণসংযোগকালে রাশেদ খান বলেন, “দেশের জনগণ আর চাঁদাবাজ, দখলদার, মাফিয়াতন্ত্র কায়েমকারীদের ভোট দেবে না। তারা ক্লিন ইমেজধারী, জনবান্ধব প্রার্থীকেই নির্বাচনে জয়ী করবে।” তিনি আরও জানান, গণ অধিকার পরিষদ তিনশটি আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা