
সেনাবাহিনী সূত্র জানায়, ১ নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ সওদাগরপাড়া এলাকার লেবুবাগান থেকে স্থানীয় বাসিন্দা মো. হারুন (৭০) ও তাঁর দুই ছেলে মো. নোমান (২০) ও মো. মাঈমকে (১৫) অস্ত্রের মুখে অপহরণ করে আটজনের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল। স্থানীয়ভাবে চক্রটি ‘শান্তিবাহিনী’ নামে পরিচিত। অপহরণকারীরা পরে মো. হারুনকে মুক্তি দিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ছেলেদের মুক্তির জন্য। বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখাকে জানালে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃতদের রেখে পালিয়ে যায়। পরে নিরাপদে উদ্ধার করে দুই ভাইকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চন্দনাইশ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্য চলে আসছে। লেবু বাগানের শ্রমিকদের অপহরণ ও মুক্তিপণ আদায় সেখানে একধরনের নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল। তবে সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান সম্পর্কে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ বলেন, যেকোনো অপরাধের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিই। অপহরণ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা